• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে বের হওয়ার চেষ্টায় ‘বাংলার জয়যাত্রা’

Reporter Name / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

[ad_1]

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে পারস্য উপসাগরে আটকে পড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ নিরাপদে বের হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সৌদি আরব থেকে সার বোঝাই করা জাহাজটি বর্তমানে গন্তব্য পরিবর্তন করে হরমুজ প্রণালী অতিক্রমের প্রক্রিয়ায় রয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রামে বিএসসি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর মাহমুদুল মালেক।

বিএসসির এমডি জানান, এর আগে জাহাজটি হরমুজ প্রণালী দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও সংলগ্ন এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় নিরাপত্তার স্বার্থে শারজায় গিয়ে নোঙর করতে বাধ্য হয়েছিল। বর্তমানে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাহাজটি পুনরায় যাত্রা শুরু করেছে। ‘বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক এই সভায় তিনি আরও জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে বিএসসির বহরে নতুন আরও ৩টি জাহাজ যুক্ত হতে যাচ্ছে।

প্রতিষ্ঠানটি বর্তমানে ‘ওয়ান শিপ পলিসি’ অনুসরণ করছে উল্লেখ করে কমডোর মাহমুদুল মালেক বলেন, বিএসসির সক্ষমতা বাড়াতে ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর একটি করে নতুন জাহাজ কেনা হবে। যুদ্ধকালীন এই সংকটময় পরিস্থিতিতেও রাষ্ট্রীয় সংস্থার জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএসসি সর্বোচ্চ সজাগ রয়েছে বলেও তিনি সভায় আশ্বস্ত করেন।

এসএফ



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category