• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু আজ

Reporter Name / ২৩৪ Time View
Update : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

[ad_1]

হংকং ম্যাচ দিয়ে এশিয়া কাপের মাঠের লড়াই শুরু হচ্ছে বাংলাদেশের। আজ (বৃহস্পতিবার) আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।  এবারের আসর ঘিরে যথেষ্ট প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। ঢাকা-সিলেটে দুই দফায় হয়েছে ট্রেনিং ক্যাম্প। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের কাছ থেকে তালিম নিয়েছে লিটন-শান্তরা। এ ছাড়া টানা তিন সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়েই দুবাইয়ে গেছে বাংলাদেশ দল। এবার মাঠের ক্রিকেটে নিজেদের প্রমাণ করার পালা। 

নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ‘খর্বশক্তির’ হংকং হলেও বেশ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-হংকং। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তবে এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ফেভারিট হিসেবে খেলতে নামবে টাইগাররা।

প্রথম ম্যাচে কেমন হবে বাংলাদেশ দলের একাদশ। ওপেনার কারা থাকছেন সেটা একপ্রকার নির্ধারিতই। তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমনের কাঁধেই থাকবে ওপেনিংয়ের দায়িত্ব। এরপর পর্যায়ক্রমে দেখা যাবে লিটন, হৃদয় ও জাকের আলিদের। উইকেটকিপার ব্যাটসম্যান জাকেরের একাদশে থাকা একপ্রকার নিশ্চিত। মিডল অর্ডারে বিবেচনায় থাকবেন শামীম পাটোয়ারীও। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ও ফিল্ডিংয়েও দলের প্রয়োজনে তার ডাক পড়ে। এ ছাড়া শেখ মেহেদীও থাকবেন ব্যাটিং ও বোলিংয়ের বিবেচনা। পেস ইউনিটে মুস্তাফিজ ও তাসকিনের সঙ্গে তানজিম হাসান সাকিবের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। বোলিংয়ে দুই স্পিনার আর তিন পেসার নিয়েই দল সাজাতে পারে বাংলাদেশ। 

  • বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ 

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সাইফ হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category