• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল

Reporter Name / ৩১৮ Time View
Update : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

মো হিমেল মিয়া

মনোহরদী নরসিংদী।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এড. সরদার সাখাওয়াত হোসেন বকুলকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সুখবর এলাকায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে এবং মনোহরদী-বেলাবে আনন্দের পরিবেশ সৃষ্টি করেছে।
সদ্য সম্পন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বকুল ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট। ফলে বকুল ৮৫ হাজারের বেশি ব্যবধানে বিজয়ী হয়েছেন। এই জয়ের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, দক্ষতা ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে তিনি জনপ্রিয় নেতা হিসেবে কতটা শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম।
মানুষ মনে করেন, একজন অভিজ্ঞ ও জনবান্ধব নেতার হাতে দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থাকলে দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আস্থা ও সততার কারণে সরদার বকুল এলাকায় জনগণের জন্য একটি আস্থাভাজন প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
এলাকায় আনন্দ প্রকাশ করতে বিভিন্ন স্থানে শুভেচ্ছা বিনিময়, মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মনোহরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক বার্তায় বলেছেন, বকুলের নেতৃত্বে দেশের স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
মনোহরদী-বেলাবের সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রীর সফল দায়িত্ব পালন ও দেশের মানুষের কল্যাণ কামনা করেছেন। এলাকা থেকে পাওয়া প্রতিক্রিয়ায় স্পষ্ট, জনগণ বিশ্বাস করছে, বকুলের নেতৃত্বে স্বাস্থ্যখাতে যুগান্তকারী উন্নতি সম্ভব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category