• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ১০ মাসের কারাদণ্ড মাদক-জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স অফিসার ইনচার্জ কায়সার আহমেদ মনোহরদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে নবাগত ইউএনও মাহামুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত।

সোশ্যাল মিডিয়ায় পুলিশ সদস্যরা নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না

Reporter Name / ২০২ Time View
Update : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

[ad_1]

সিআইডি প্রধান

দায়িত্বরত কোনো পুলিশ সদস্য নির্বাচন-সংক্রান্ত ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। একই সঙ্গে কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দেন তিনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য অনুষ্ঠিত ব্রিফিংয়ে এই নির্দেশনা দেন তিনি। এতে সিআইডির জেলা পর্যায়ের সকল ইউনিট অনলাইনে সংযুক্ত হয়ে অংশগ্রহণ করে।

সিআইডির প্রধান বলেন, পুলিশকে নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে যাওয়া সিআইডির সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ইতিমধ্যে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া নির্বাচনী এলাকায় স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচনের প্রাক্কালে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ব্রিফিং প্রদান করবেন। সকলকে নির্বাচন-সংক্রান্তে নিয়োজিত বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সুসমন্বয় করে দায়িত্ব পালন করতে হবে, যাতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হয়।

ছিবগাত উল্লাহ বলেন, আমি পূর্ণ আস্থা রাখি যে আপনাদের নিষ্ঠা, পেশাদারত্ব ও দায়িত্ববোধের মাধ্যমে আমরা একটি অসাধারণ সুন্দর, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হব। এটি হবে আমাদের সকলের জন্য গৌরবের বিষয়। নির্বাচনকালীন সময়ে নিজের খাবারসহ অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনীয়তার ব্যবস্থা নিজেকেই করতে হবে। কোনো প্রকার খাবার বা অন্য কোনো সহযোগিতা কারও কাছ থেকে গ্রহণ করা যাবে না, যাতে কোনোভাবে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ না হয়। পুলিশ সদস্যদের স্মার্ট আউটলুক বজায় রাখার ওপরও জোর দেন এবং পুলিশের পোশাক যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে পরিধান করতে বলেন। সর্বোচ্চ ধৈর্য, সংযম ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন তিনি



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts