• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয়

সোনারগাঁয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১০ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পঙ্খীরাজ  নদীসহ অন্যান্য নদী ও খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক  আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৬ জুন)  সকালে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে এ  সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং সদস্য সচিব  রবিউল হুসাইন এর  সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, লেখক ও সাংবাদিক মিজানুর রহমান,  সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, সাহিত্য নিকেতনের উপদেষ্টা মতিউর রহমান, উদীচী শিল্পগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, লেখক মোয়াজ্জেনুল হক, সোনারগাঁও সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, সাংবাদিক এরশাদ হুসাইন অন্য ও কামরুল ইসলাম পাপ্পু প্রমূখ। 

সভায় বক্তারা বলেন, সোনারগাঁয়ে একসময় শতাধিক খাল ছিল। সেই খালগুলো কয়েক দশকের ব্যবধানে অবৈধ দখলদারের হাতে দখল হয়ে গেছে। এছাড়া অনেক খালে শিল্প প্রতিষ্ঠান তাদের দূষিত বর্জ্য ফেলার কারণে দূষণের কবলে পড়েছে। খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে অল্প বৃষ্টিতেই সোনারগাঁয়ে চরম জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে করে সীমাহীন  দুর্ভোগে পড়ছে স্থানীয়রা। 

পাশাপাশি সোনারগাঁয়ের যে গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে সেই ইতিহাসের অংশ ঐতিহাসিক পঙ্খীরাজ নদী ও এর আশেপাশের খালগুলো পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানান বক্তারা। 

বক্তারা আরো বলেন, সোনারগাঁকে  ঘিরে রেখেছে মেঘনা, শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র ইতিমধ্যে শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র দখল দুষনে বিপর্যস্ত। কোনরকমে মেঘনার প্রবাহ স্বাভাবিক থাকলেও এটিও যেকোনো সময় দূষণের ঝুঁকিতে রয়েছে। 

বক্তারা সরকারের কাছে দাবী জানান যাতে দ্রুত সোনারগাঁয়ে সকল খাল ও নদী খনন এনং পুনরুদ্ধার করা হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category