• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের নবীন হাফেজ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 

Reporter Name / ৯৫ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

[ad_1]

 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে “নবীন হাফেজ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) আইসিএবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুহা আবরারুল করীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কওমী মাদ্রাসা সম্পাদক মুহা যাকওয়ান আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মদ আলী (শান্ত)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর শাখার সভাপতি মুহা ইসমাইল হোসেন।

বক্তারা বলেন, কুরআনের হাফেজরা জাতির শ্রেষ্ঠ সম্পদ। ইসলামি শিক্ষা ও নৈতিক আদর্শের মাধ্যমে একটি আদর্শ সমাজ ও ইনসাফভিত্তিক ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সম্ভব। তারা নবীন হাফেজদের উদ্দেশ্যে কুরআনের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়নের পাশাপাশি সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দ্বীনের খেদমত, নৈতিকতা ও তাকওয়ার মাধ্যমে আগামীর নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা শাখার দায়িত্বশীল ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নবীন হাফেজ ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category