• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

সাগরদী বাজারে কোরবানির পশুর হাটে বৃষ্টির ছাপ, তবে ব্যবস্থাপনায় সন্তুষ্ট ক্রেতা-বিক্রেতার।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৮১০ Time View
Update : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

সাগরদী বাজারে কোরবানির পশুর হাটে বৃষ্টির ছাপ, তবে ব্যবস্থাপনায় সন্তুষ্ট ক্রেতা-বিক্রেতার।

মনোহরদী, নরসিংদী। (নিজস্ব প্রতিনিধি):
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মনোহরদী উপজেলার সাগরদী বাজারে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। সাগরদী পেট্রোল পাম্পের সামনে এই হাটটি প্রতি সপ্তাহে বুধবার ও শনিবার বসছে। হাটে গরু ও ছাগল কেনাবেচার জন্য দূর-দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন ক্রেতা-বিক্রেতারা।

তবে আজকের (শনিবার) হাটে হঠাৎ বৃষ্টির কারণে কেনাবেচায় কিছুটা ভাটা পড়েছে। বৃষ্টির ফলে অনেক পশু বিক্রি না হওয়ায় বিক্রেতারা কিছুটা হতাশা প্রকাশ করেছেন। একইসঙ্গে অনেক ক্রেতা ও বিক্রেতাকেও বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে হয়েছে। ফলে জনসাধারণের ভোগান্তি বেড়েছে।

তবে হাটের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে। বাজার কমিটির পক্ষ থেকে হাটের আয়োজন ছিল সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। হাটে থাকা-খাওয়ার জন্য পাইকারদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যা দূর-দূরান্ত থেকে আগত ব্যবসায়ীদের জন্য ছিল স্বস্তিদায়ক।

হাট সংশ্লিষ্টদের দাবি, আজকের বৈরী আবহাওয়ার কারণে কিছুটা সমস্যা হলেও সামনে আরও কয়েকটি হাট রয়েছে, সেগুলোতে আবহাওয়া ভালো থাকলে ব্যাপক বেচাকেনা হবে বলে তারা আশাবাদী।

বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোরবানির আগের সপ্তাহজুড়ে হাটে থাকবে বাড়তি নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং প্রয়োজনীয় সব সুবিধা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category