• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

সংসদে মোবাইলে কথা না বলা ও ছবি না তোলার আহ্বান চিফ হুইপের

Reporter Name / ১১৬ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

[ad_1]

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদ কক্ষে মোবাইল ফোনে কথা না বলা এবং ছবি না তোলার জন্য সংসদ সদস্যদের (এমপি) প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম। বুধবার সন্ধ্যায় অধিবেশন চলাকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের দৃষ্টি আকর্ষণের পরিপ্রেক্ষিতে তিনি এই নির্দেশনা দেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা চলাকালে অনেক সংসদ সদস্যকে মোবাইলে কথা বলতে দেখা যায়। এতে আলোচনায় বিঘ্ন ঘটায় ডেপুটি স্পিকার ক্ষোভ প্রকাশ করে জানান, মোবাইলে কথা বলার শব্দ ডায়াস পর্যন্ত পৌঁছাচ্ছে। ডেপুটি স্পিকারের এই মন্তব্যের পর চিফ হুইপ নূরুল ইসলাম বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার অনুরোধ জানিয়ে বলেন, কেউ যেন অধিবেশন চলাকালে সংসদ কক্ষে মোবাইলে কথা না বলেন বা ছবি না তোলেন।

প্রয়োজনে সংসদ কক্ষের বাইরে গিয়ে কথা বলা এবং স্পিকারের সঙ্গে কোনো সদস্যের কথা বলার সময় মাঝখান দিয়ে যাতায়াত না করার মতো সংসদীয় শিষ্টাচার বজায় রাখার জন্যও তিনি সদস্যদের প্রতি জোরালো আহ্বান জানান।

এসএফ



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category