• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা হতে পারে সোমবার

Reporter Name / ১৮০ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

[ad_1]

আগামী ৬ এপ্রিল জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন-ইসি। ইসি সূত্র থেকে জানা যায়, ৬ এপ্রিলের সভায় সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকাও প্রকাশ করা হবে। এটি হবে বর্তমান কমিশনের ১১তম সভা। এতে সংরক্ষিত নারী আসনের ভোট ছাড়াও আরও পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

বুধবার সাংবাদিকদের নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, আগামী ৬ এপ্রিল কমিশনের সভা অনুষ্ঠিত হবে। ওই দিন সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তবে বিষয়টি কমিশনের সভার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

ইসির সভার বিষয়ে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার-সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আগামী ৬ এপ্রিল ইসির সভা ডাকা হয়েছে। ওই সভায় সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল, নির্বাচনী মালামাল সংরক্ষণ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করা, নির্বাচনী দরখাস্ত সংক্রান্ত বিষয়সহ চারটি এজেন্ডা রয়েছে। এ ছাড়া সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের বিষয়ে প্রস্তুতি নিচ্ছে ইসি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী রাজনৈতিক দল ও সংসদ সদস্যদের কাছে নারী আসনে নির্বাচনে জোটগত অবস্থান বিষয়ে জানাতে চিঠি দেওয়া হয়। এ ক্ষেত্রে সকলেই তাদের জোটগত অবস্থানের বিষয়ে জানিয়েছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা কোনো জোটে থাকবেন না বলে জানিয়েছে। সেই হিসাবে ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১২টি ও বাকি দুটি অন্যরা পেতে পারে।

আইনি বাধ্যবাধকতা অনুযায়ী, সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এই সংরক্ষিত আসনের নির্বাচন সম্পন্ন করার নিয়ম রয়েছে। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের পর ১৩ ফেব্রুয়ারি ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়েছে। সেই অনুযায়ী ৯০ দিনের মধ্যে অর্থাৎ আগামী ১৪ মে এর মধ্যে নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা থাকলেও কমিশন এপ্রিলেই এই প্রক্রিয়া গুছিয়ে আনতে আগ্রহী।

-এজেড



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category