• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ইউনূসের আমন্ত্রণে তিন দিনের সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট – IPCSBDPress ইমরান খানের সমর্থনে পাকিস্তান সরকারকে স্টিভ ওয়াহ-গাভাস্কার-চ্যাপেলদের চিঠি রাজশাহী মহানগরীতে আরএমপির অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯ জন – IPCSBDPress আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ ভোটের কালির কারণে অজু নিয়ে দুশ্চিন্তায় বর্ষা দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন – IPCSBDPress নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ১৮ মাস পর আ.লীগের ঝটিকা মিছিল পাল্টা প্রতিক্রিয়ায় কার্যালয়ে আগুন – IPCSBDPress স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল দেশ ও জনগণের স্বার্থই আমাদের কাছে প্রথম: তারেক রহমান

শ্বশুরের অতিরিক্ত বিচাপতি হওয়ার ব্যাখ্যা দিয়েছেন সারজিস আলম

Reporter Name / ২২০ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন


রাষ্ট্রপতি নতুন যে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন এর মধ্যে রয়েছেন অ্যাডভোকেট লুৎফর রহমান। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। অনেকে এখানে স্বজনপ্রীতির গন্ধ খুঁজছেন।

 

তবে শ্বশুর যে নিজ যোগ্যতায় এই পদে নিযুক্ত হয়েছেন সে ব্যাপারে মুখ খুলেছেন সারজিস আলম।

 

মুলত আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুটি ছবি শেয়ার করে একটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ৪ নম্বরে থাকা আবু তাহের সাহেব নিজেই নিজের বিচারপতি পদে নিয়োগ স্বাক্ষর করেছেন,এছাড়াও ১৭ নম্বরে থাকা লুৎফর রহমান, নতুন রাজনৈতিক দল এনসিপির এক শীর্ষ নেতার শ্বশুর।

 

জুলকারনাইন সায়ের ফেসবুকে সেই পোস্টের নিচেই কমেন্ট করেছেন সারজিস আলম। সেখানে তিনি শ্বশুরের অতিরিক্ত বিচাপতি হওয়ার ব্যাখ্যা দিয়েছেন।

 

সারজিস আক্ষেপ করে লেখেন,তার সাথে পারিবারিক সম্পর্কের পূর্ব থেকেই লুৎফর রহমান বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।এখানে তার এই যোগ্যতা ও পরিশ্রমকে একপাশে রেখে নিজের নাম টেনে নিয়ে আসাকে সংকীর্ণ মানসিকতার পরিচয় বলেছেন সারজিস।

 

সারজিসের দাবি, তার শ্বশুরের শতাধিক জুনিয়র সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতে আইন পেশায় প্রতিষ্ঠিত। তাছাড়া তিনি নবগঠিত ‘সুপ্রিম জুডিশিয়াল অ্যাপোয়েন্টমেন্ট কাউন্সিল’ কর্তৃক সব যোগ্যতার শর্ত পূরণ করে যাবতীয় বাছাইয়ে উত্তীর্ণ হয়ে এই সম্মান অর্জন করেছেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts