• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় ৭৫টি হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা – IPCSBDPress বাংলাদেশ ব্যাংক যথেষ্ট স্বাধীন, আইন সংশোধন এ সরকারের মেয়াদে বাস্তবসম্মত নয় বাসস এমডির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ডিআরইউ’র বিকাশ-নগদ-রকেটে ১০০০-এর বেশি লেনদেন করা যাবে না, দিনে লেনদেন ১০ বার ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি আর চলবে না: আমির খসরু সাদা নয়, রঙিন ফুলকপিই বেশি স্বাস্থ্যকর নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহীতে যান চলাচলে বিধিনিষেধ আরোপ – IPCSBDPress বাংলাদেশের বিচারের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজ: চীফ প্রসিকিউটর একটি দল বলছে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, মানে পরে শুরু হবে: আসিফ মাহমুদ আগামী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন বিরামপুরে তারেক রহমান – IPCSBDPress

শিল্পীদের নিরাপত্তা চাইলেন ফারিণ – একুশের কাগজ

Reporter Name / ৮৯ Time View
Update : সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন


অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি- এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম শোবিজ অঙ্গন। এমন পরিস্থিতিতে শিল্পীদের নিরাপত্তা ও সম্মানের বিষয়টি সামনে আনলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

আজ (১৬ নভেম্বর) রাত আটটায় নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘শিল্পীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা বন্ধ হোক। শিল্পকে এগিয়ে নিতে হলে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা জরুরি।’

ফারিণের এই স্ট্যাটাস প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা। অনেকেই মন্তব্য করেছেন-শিল্পীরা একের পর এক অযাচিত সমস্যায় জড়ালে তাদের সুরক্ষায় প্রভাবশালী ব্যক্তিদের এগিয়ে আসা জরুরি।

jagonews24

আজ দুপুরে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ থেকে মেহজাবীন এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার খবর প্রকাশ্যে আসে। শুরুতে বিষয়টি নিয়ে বিভ্রান্তি থাকলেও শেষ পর্যন্ত আগাম জামিন নিতে আদালতে হাজির হন অভিনেত্রী। সন্ধ্যায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার।

মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেছেন, দীর্ঘদিনের পরিচয়কে কাজে লাগিয়ে নতুন ব্যবসায় পার্টনার করার কথা বলে মেহজাবীন এবং তার ভাইয়ের পক্ষ থেকে বিভিন্ন প্রলোভন দেখানো হয়। নগদ ও বিকাশে মোট ২৭ লাখ টাকা নেওয়ার পরও কার্যক্রম শুরু না হওয়ায় তিনি টাকা ফেরত চান। অভিযোগ, এরপর তাকে বারবার সময়ক্ষেপণ করা হয়।

এজাহারে আরও বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে তাকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলা হয়। সেখানে গিয়ে তিনি অপমানিত হন এবং জীবননাশের হুমকির মুখে পড়েন। বিষয়টি থানায় জানালে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি ২৪ মার্চ ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা করেন।

নির্ধারিত তারিখে আসামিরা আদালতে উপস্থিত না থাকায় ৩ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়, যা ১০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে জারি হয়।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts