• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে নবাগত ইউএনও মাহামুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

শিবপুর বাসস্ট্যান্ড বাজারে ভোক্তা অধিকার অভিযান, জরিমানা ১১ হাজার টাকা।

Reporter Name / ২৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিবপুর বাসস্ট্যান্ড বাজারে ভোক্তা অধিকার অভিযান, জরিমানা ১১ হাজার টাকা।

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
২৩ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ বেলা ১১টা ২০ মিনিটে নরসিংদী জেলার শিবপুর উপজেলার শিবপুর বাসস্ট্যান্ড বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে একটি তদারকি অভিযান পরিচালিত হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদুর রহমান মহোদয়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঔষধের দোকান, মুদি দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানকালে একাধিক প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, “চিকিৎসকের স্যাম্পল—বিক্রয়ের জন্য নহে” এমন ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা এবং সেবা গ্রহীতাকে প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদান না করার অভিযোগ প্রমাণিত হয়। এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় তিনজন ব্যবসায়ীকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সহযোগিতা করেন মোঃ শাহনেওয়াজ, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্বে), মোঃ মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ফোর্স।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় আইন প্রয়োগে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts