• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

শিবপুরে দুই পায়ের রগ কাটায় শিক্ষকের মৃত্যু : জড়িত ২ জন গ্রেপ্তার

Reporter Name / ১৫৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

[ad_1]

নরসিংদীর শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা সেই প্রবীণ শিক্ষক আবু সাঈদ মোগল (৭০) আঠারো দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১১ মার্চ)  রাতে ঢাকায় জাতীয় অর্থোপেডিক (পঙ্গু হাসপাতাল) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় জড়িত প্রতিবেশী দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১১ মার্চ) রাতে কক্সবাজার থেকে র‍্যাব ১১ নরসিংদী ও র‍্যাব–১৫ কক্সবাজার কর্তৃক যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 
র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক আবু সাঈদ মোগলের দুই পায়ের রগ কর্তন করে প্রতিবেশী স্বপন মোগল ও তার ভাই কিরন মোগল। ঘটনার পরের দিন ওই শিক্ষকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ঘটনার সাথে জড়িত স্বপন মোগল ও কিরন মোগলে বাড়িঘর ভাংচুর করে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।
পায়ের রগ কর্তন করার ঘটনায় শিক্ষক আবু সাঈদ মোগলের মেয়ে বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ ক্যাম্প কমান্ডার মো: আরিফুল ইসলাম জানান, ঘটনার পর থেকে স্বপন মোগল ও তার ভাই কিরন মোগল আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য শিবপুর মডেল থানার আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category