• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

শিক্ষার্থীদের হাফ পাস বন্ধে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

Reporter Name / ১০৩ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

[ad_1]

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ‘বন্ধন’ ও ‘উৎসব’ পরিবহনের বাস ভাড়া বৃদ্ধি এবং শিক্ষার্থীদের হাফ পাস সুবিধা বন্ধের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা। সংগঠনটি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে।

সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের জেলা সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক সৌরভ সেন বলেন, কোনো প্রকার যৌক্তিক কারণ বা সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই ভাড়া ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ একতরফা ও লুণ্ঠনমূলক সিদ্ধান্ত। তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও পরিবহন মালিকরা কখনো ভাড়া কমান না, কিন্তু সামান্য অজুহাতে দ্রুত ভাড়া বাড়িয়ে দেন।

নেতৃবৃন্দ আরও বলেন, ২০২৫ সালের ২০ আগস্ট একইভাবে ভাড়া বাড়ানোর পর ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রশাসন ও মালিকপক্ষ বৈঠকে বসতে বাধ্য হয়। সে সময় ভাড়া ৫০ টাকা বহাল রাখা এবং শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ৭ দিন হাফ পাস চালুর সিদ্ধান্ত হয়েছিল। তবে কিছুদিন পর পরিবহন কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত বাস্তবায়ন বন্ধ করে দেয় এবং শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন তারা।

বিবৃতিতে বলা হয়, বর্তমান নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত ভাড়ার চাপ অগ্রহণযোগ্য। তারা অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগের ৫০ টাকা বহাল রাখা এবং সব শিক্ষার্থীর জন্য শর্তহীন হাফ পাস চালুর দাবি জানান।

দাবি মানা না হলে নারায়ণগঞ্জের ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেয় সংগঠনটি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category