• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

লেঃ কর্নেল (অবঃ) জয়নুল আবেদীন

Reporter Name / ২০০ Time View
Update : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

[ad_1]

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্দেশনায় মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে বিজয় র‍্যালি ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেঃ কর্নেল (অবঃ) জয়নুল আবেদীনের নেতৃত্বে এই বিশাল র‍্যালি ও মোটরসাইকেল শোভাযাত্রায় হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে বক্তব্যে লেঃ কর্নেল (অবঃ) জয়নুল আবেদীন বলেন, “প্রায় দুই হাজার শহীদ এবং প্রায় ত্রিশ হাজার আহত মানুষের রক্তের বিনিময়ে আমরা গত বছরের এই দিনে ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করেছিলাম। ভবিষ্যতে যেন এই ফ্যাসিবাদ দেশে আর ফিরে না আসে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি আগামী দিনের বাংলাদেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা এই ৩১ দফা দাবি দেশের প্রতিটি মানুষের কাছে পৌছে দিবো। বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সক্রিয়ভাবে কাজ করছে।এসময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট অলিউর রহমান কাওসার, সাবেক সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দীন ভূঁইয়া, বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তারেক আল হোসাইন ভূঁইয়া,সেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ সভাপতি জাকির হোসেন, উপজেলা বিএনপির নেতা মশিউজ্জামান মুশি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী রাকিব, যুবদল নেতা মাহালম মিয়া, মনোহরদীর শুকুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল গনি ফরাজী, তোফাজ্জল হোসেন,করাম হোেন রুমি,সাদেকুর রহমান সিপন যুগ্ম আহবায়ক মনোহরদী উপজেলা যুবদল, মাহফুজ মেম্বারসহ মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category