• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

রায়পুরায় পুলিশের অভিযানে বন্দুক-গুলি-ককটেল ও গোলাবারুদ উদ্ধার

Reporter Name / ৩৯৫ Time View
Update : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

[ad_1]

নরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে একনলা বন্দুক, গুলি ও ককটেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে রায়পুরা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস ) সুজন চন্দ্র সরকার।

প্রেস ব্রিফিংএ তিনি জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশ জানতে পারে, রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় সন্ত্রাসীরা অবস্থান নিয়ে গুলাগুলি ও ককটেল বিস্ফোরণ করছে। তাৎক্ষণিকভাবে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল মাহমুদ, তদন্ত পরিদর্শক প্রবীর কুমার ঘোষ এবং সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকালে ওই এলাকায় একটি বসতবাড়ির পেছনের একটি ছোট পাকা ঘর থেকে ৫টি একনলা বন্দুক, ১০টি বুলেট সীসা কার্তুজ, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ১টি পিস্তলের ম্যাগাজিন ও ১৮টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, “অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গত সপ্তাহেও রায়পুরায় পৃথক অভিযানে ৭টি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সোহেল ও দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category