• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সংসদেও ঐক্যবদ্ধভাবে অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাস্তবায়ন করব ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চেয়েছে ১১ দেশ: জেলেনস্কি জ্বালানি তেলের যথাযথ সরবরাহে মনিটরিং ও কন্ট্রোল সেল গঠন ফ্যাসিবাদী শক্তি ঐক্যবদ্ধ হবার চেষ্টা করছে, সবাইকে সজাগ থাকতে হবে মনোহরদী পৌরসভায় নগর সমন্বয় কমিটির (TLCC) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীলঙ্কা নারী দলের কোচ হলেন বাংলাদেশের সাবেক কোচ যতো কিছুই চলুক, দ্রুতই জুলাই মিউজিয়াম চালু হবেই আজ নরসিংদী’র কৃতি সন্তান ছাত্র নেতৃত্বের দৃষ্টান্ত শহীদ বাবলু’র ৩৯ তম মৃত্যু বার্ষিকী থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে সর্বস্তরের জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি বিদেশে কর্মসংস্থানে ভাষা প্রশিক্ষণকেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

রায়পুরায় দখলমুক্ত হলো পরিত্যক্ত ইউপি ভবন: নির্মান হবে পৌর পাঠাগার

Reporter Name / ১২৫ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন


নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দীর্ঘদিন যাবত দখলে থাকা একটি পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবন দখলমুক্ত ও পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ মোবাইল কোর্টের বিভিন্ন আইনে দুই দোকান মালিককে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকালে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: মাসুদ রানা রায়পুরা উপজেলার রেলগেইট এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, অভিযানে দুইটি দোকান মালিককে নগদ ৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এছাড়াও চান্দেরকান্দি ইউনিয়নের পরিত্যক্ত একটি ভবন দখলমুক্ত সহ অবৈধ পাঁচটি স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এসব স্থানে অতিদ্রুতই একটি পৌর পাঠাগার ও পৌর মার্কেট নির্মাণ করা হবে। এছাড়াও রেলগেইট এলাকায় অসহনীয় যানজট নিরসনের জন্য রেললাইনের নিচ দিয়ে বাইপাসটি সংস্কার করে চালু করা হবে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, রায়পুরা পৌর নির্বাহী মনিরুল ইসলাম, প্রকৌশলী রুবেল সরকার, থানার উপপরিদর্শক শফিউল্লাহ সহ আইনশৃঙ্খলা সদস্য ও সাংবাদিকবৃন্দ।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts