• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অভিযানে গ্রেপ্তার ২১ জন – IPCSBDPress

Reporter Name / ১৩১ Time View
Update : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

[ad_1]

আপডেটঃ ২:৪০ অপরাহ্ণ | এপ্রিল ১২, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।অভিযান চলাকালে নগরীর বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক সংক্রান্ত মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহল জোরদার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়, যাতে করে অপরাধ দমন এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা যায়।

অভিযানের সময় সন্দেহভাজনদের যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আরএমপি।একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category