• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা এক ক্লিকেই ভিডিও ডাউনলোড করুন – জেনে নিন সেরা টুলগুলো চালাকচরে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড, ফতুল্লার বিসিকে চিহ্নিত ছিনতাইকারী বিশু গ্রেপ্তার নারায়ণগঞ্জের মেগা প্রকল্পে আগ্রহ চায়না হারবারের তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক প্রেস বিজ্ঞপ্তি স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে “সাত বন্ধু’র গোসল, দুই জনের মৃত্যু বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক বন্দরে গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত বন্দরে নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

রাজশাহী বিভাগে পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়ে আইজিপি – IPCSBDPress

Reporter Name / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন


আপডেটঃ ১:৪৩ অপরাহ্ণ | নভেম্বর ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ

আরএমপি নিউজ:- রাজশাহীতে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিলশেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ আয়োজনে এ সভা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, বিপিএম।

স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, নির্বাচন কমিশনই নির্বাচনের মূল দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, তবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।তিনি আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের পেছনে সবচেয়ে বড় সহায়ক শক্তি হলো পুলিশ।

তাই নির্বাচনকালীন পুলিশের আচরণ হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, ন্যায়নিষ্ঠ ও পেশাদার।কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি আনুগত্য নয়, পুলিশের আনুগত্য থাকবে কেবল আইন ও দেশের প্রতি।

আইজিপি বাহারুল আলম বলেন, যে সরকারই আসুক না কেন, পুলিশের দায়িত্ব হচ্ছে আইন অনুযায়ী কাজ করা।কেউ যেন আগাম ধারণা করে বা কাউকে খুশি করার জন্য দায়িত্ব থেকে বিচ্যুত না হয়।একজন পুলিশ সদস্য হয়তো কাউকে ফেভার করলে তা প্রকাশ পাবে না, কিন্তু একদিন নিজের বিবেকের কাছেই তাকে জবাব দিতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, পুলিশের সবচেয়ে বড় শক্তি সততা, ইন্টেগ্রিটি ও পেশাগত দায়িত্ববোধ।পুলিশের ঐতিহ্য ও ত্যাগের কথা উল্লেখ করে আইজিপি বলেন, এই পুলিশ বাহিনী একদিনে গড়ে ওঠেনি।দেড়শ বছরের ঐতিহ্য, ত্যাগ ও নিষ্ঠার মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছে।ব্রিটিশ আমলে পুলিশ যেমন জীবনবাজি রেখে দায়িত্ব পালন করত, আজও সেই ধারাবাহিকতায় দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করছে।

আইজিপি আরও বলেন, ৫ আগস্টের ঘটনাকে সামনে রেখে পুলিশ কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিল, তবে ধীরে ধীরে সেই পরিস্থিতি কাটিয়ে আজ নতুন উদ্যমে দাঁড়িয়েছে পুলিশ বাহিনী।তিনি বলেন, সমাজে পুলিশের প্রতি যেমন প্রত্যাশা আছে, তেমনি সমালোচনাও রয়েছে।কিন্তু তারপরও পুলিশ দায়িত্ব থেকে সরে যায়নি—এটাই পুলিশের আসল শক্তি।

তিনি জানান, পুলিশ এসল্ট মামলা গুলোর দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন, যাতে বিচার সম্পন্নের মাধ্যমে সমাজে পুলিশের প্রতি আস্থা আরও বৃদ্ধি পায়।আইজিপি বলেন, আগামী নির্বাচন পুলিশের জন্য একটি বড় পরীক্ষা এবং একই সঙ্গে সুযোগও।অতীতের ভুল সংশোধন করে সততা, ন্যায় ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

সভায় রাজশাহী রেঞ্জ, আরএমপি ও বিভাগের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts