• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

রাজশাহীতে দুই মাথাওয়ালা শিশুর জন্ম, দেখতে হাসপাতালে ভিড়

Reporter Name / ৩৩১ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

[ad_1]

রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে এক বিস্ময়কর ঘটনার জন্ম হয়েছে। শনিবার (২ আগস্ট) রাতে হাসপাতালটিতে জন্ম নেয় দুইটি মাথা বিশিষ্ট এক নবজাতক। রাত আনুমানিক ৮টার দিকে সুমাইয়া নামের এক প্রসূতির গর্ভে এই শিশুটির জন্ম হয়।

জানা গেছে, প্রসূতি সুমাইয়া রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকার মুদি দোকানি গোলাম আযমের স্ত্রী। শিশুটির জন্মের পরপরই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে নবজাতকটি হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস জানিয়েছেন, মা ও শিশু দুজনেই বর্তমানে সুস্থ রয়েছেন। তবে শিশুটির শারীরিক গঠন জটিল হওয়ায় বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অসাধারণ ও বিরল এই শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়তেই অনেকেই শিশুটিকে এক নজর দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় জমাচ্ছেন। চিকিৎসকরা বলছেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ নিশ্চিত করার জন্য সবাইকে সচেতনতা অবলম্বনের অনুরোধ জানানো হচ্ছে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category