• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ

রাজশাহীতে ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ম্যাগাজিন উদ্ধার – IPCSBDPress

Reporter Name / ২৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

[ad_1]

আপডেটঃ ২:০২ অপরাহ্ণ | জানুয়ারি ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।মঙ্গলবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে মহানগরের শাহ্‌মখদুম থানাধীন সিলিন্দা বটতলা এলাকায় এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে আরএমপি।

গোপন সংবাদের ভিত্তিতে ৩–৪ জনের একটি ছিনতাইকারী দল সেখানে অবস্থান করছে—এমন তথ্য পেয়ে ডিবির একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে এবং এ সময় আওয়ামী লীগের অফিসের সামনে কিছু ফেলে দিয়ে আমবাগানের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় নাইট গার্ডদের সহযোগিতায় আওয়ামী লীগ অফিসের পূর্ব পাশের ফাঁকা জায়গায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত পিস্তলের গায়ে ইংরেজিতে ‘MADE IN USA’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।ঘটনাস্থল থেকে পাওয়া ম্যাগাজিনে দুই রাউন্ড গুলি ছিল।

পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে আরএমপি সূত্রে জানানো হয়েছে।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category