• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ

রাজশাহীতে আরএমপির ধারাবাহিক মাদক-বিরোধী অভিযানে ছয় কারবারি গ্রেপ্তার – IPCSBDPress

Reporter Name / ৩৩৩ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ২:৪৫ অপরাহ্ণ | জানুয়ারি ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি), পবা থানা ও মতিহার থানা পুলিশ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।অভিযানে ট্রিপ্রোলিডিন-কোডিন সিরাপ, ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশের দাবি, নগরীতে মাদকের সরবরাহ ও বেচাকেনা ঠেকাতে এই অভিযান আরও জোরদার করা হবে।আরএমপি সূত্র জানায়, গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে পরিচালিত অভিযানে ৩৫ বোতল নেশাজাতীয় ট্রিপ্রোলিডিন-কোডিন সিরাপ, ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ পুরিয়ায় মোট ১০৪ গ্রাম গাঁজা এবং ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ছাড়া মাদক বিক্রির নগদ ১ হাজার ১৬০ টাকা, সরবরাহ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।ডিবি পুলিশের পৃথক অভিযানে দামকুড়া, রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা এলাকায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।হরিপুর বনপাড়া এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ৩৫ বোতল সিরাপ উদ্ধার করা হয়।

একই রাতে তেরখাদিয়া ডাবতলা এলাকায় অভিযান চালিয়ে আমিনুল ইসলাম মুন্না ও আব্দুল আল মামুন ওরফে ডিম বাবুকে গ্রেপ্তার করা হয়, যেখানে ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ হয়।দাশপুকুর মোড় সংলগ্ন এলাকায় আরেক অভিযানে ইসরাফীল হোসেনের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

এদিকে পবা ও মতিহার থানা পুলিশের অভিযানে আলমগীর ও রবিন আলীকে গ্রেপ্তার করা হয়েছে।পবা থানার ঘোলহাড়িয়া গ্রাম থেকে আলমগীরের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।মতিহার থানার ধরমপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে রবিনকে গ্রেপ্তার করে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদক নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category