• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

রাজধানীতে ৩৩০ আনসার সদস্যকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি

Reporter Name / ১৯৯ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

[ad_1]

ভুয়া সনদ-দুর্নীতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে রাজধানীর হাতিরঝিল এলাকায় ভুয়া সনদ ও অর্থের বিনিময়ে প্রশিক্ষণবিহীন ৩৩০ জনকে নির্বাচনি ডিউটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ওয়ার্ড দল নেতা মামুনের বিরুদ্ধেও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা আশিকউজ্জামান। তিনি বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজন রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে—অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে—বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত দেড় বছর ধরে সুপরিকল্পিত, প্রযুক্তিনির্ভর ও বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করে আসছে।

সাম্প্রতিক এক ঘটনায় বাহিনীর নিবিড় তদারকির মাধ্যমে দুর্নীতির একটি অভিযোগ উদ্ঘাটিত হয়েছে। অভিযোগ অনুযায়ী, হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ডের টিডিপি দলনেতা মামুন জনপ্রতি ৪০০ টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে প্রশিক্ষণবিহীন ৩৩০ জনকে নির্বাচনি ডিউটিতে অন্তর্ভুক্ত করেন এবং পরবর্তীতে দায়িত্ব দেওয়ার নামে জনপ্রতি ১১০০ টাকা হারে উৎকোচ গ্রহণের তথ্য পাওয়া যায়। বিষয়টি উদ্ঘাটনের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযুক্ত ওয়ার্ড দলনেতা মামুন এই কর্মকাণ্ডের পর হতে পলাতক রয়েছেন। থানায় জিডি করা হয়েছে এবং দৃষ্টান্তমূলক আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নির্বাচনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও স্বচ্ছতা নিশ্চিত করতে আধুনিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। সংশোধিত সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, প্রশিক্ষণার্থী বাছাইয়ে তারুণ্য ও দক্ষতাকে অগ্রাধিকার প্রদান এবং সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে কেবল প্রকৃত ও বৈধ সনদধারীদের দায়িত্বে নিয়োজিত করা হচ্ছে। পাশাপাশি জাল সনদ শনাক্তকরণ, অনিয়ম প্রতিরোধ ও ঘুষ বাণিজ্য নির্মূলে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts