• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে নবাগত ইউএনও মাহামুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

রাজধানীতে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ২৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

[ad_1]

বাংলা নাটকের বরপুত্র নাট্যাচার্য সেলিম আল দীনের ১৮তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার উদ্যোগে রাজধানীর বিভিন্ন সড়কে আশ্রয়হীন ও সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। 

শনিবার (১৭ জানুয়ারি রাতে এ মানবিক কার্যক্রম সম্পন্ন করা হয়।  মূলত, বগুড়া থিয়েটার এবং বগুড়া থিয়েটার পরিবার ঢাকার বিভিন্ন পর্যায়ের সদস্যদের অনুদানের মাধ্যমে একটি ফান্ড গঠন করে এ ধরনের একটি মহতী উদ্যোগের সফল বাস্তবায়ন সম্ভব হয়েছে।

বগুড়া থিয়েটার পরিবার ঢাকার আহ্বায়ক জুলফিকার হুসাইন সোহাগের নেতৃত্বে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম জনি, সিনিয়র সদস্য লেলিন ফিরোজী, বুলবুল আহমেদ জয়, সদস্য রেজাউল রাফি, ঐশী রায় এবং সাকিব হাসান।

রাস্তার পাশে শুয়ে থাকা অসহায় শীতার্ত মানুষগুলোর কাছে একটি একটি কম্বল ছিল সেই মুহূর্তের সবচেয়ে প্রয়োজনীয় বস্তু। তাদের মুখের হাসিই ছিল মানবতার সবচেয়ে বড় অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণা থেকেই ভবিষ্যতে বগুড়া থিয়েটার ও বগুড়া থিয়েটার পরিবার, ঢাকার উদ্যোগে এ ধরনের আরও বহু মানবিক কার্যক্রম গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়াও এই কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ গ্রাম থিয়েটারের তত্ত্বাবধানে পঞ্চগড়, মংলা ও সাতক্ষীরা জেলায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts