• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয়

রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা

Reporter Name / ১৭৪ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

[ad_1]

‘নববর্ষের নব স্বপ্নে নব উদ্যমে জাগো’ স্লোগানকে সামনে রেখে রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ। সংগঠনটির ব্যানারে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেন জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় কয়েকজন নেতা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাব থেকে রমনা পার্ক অভিমুখে ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু হয়। এতে নারী, শিশুসহ নানান বয়সের শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।শোভাযাত্রা শেষে রমনার বটমূলে সকাল ১০টা থেকে শুরু হয় বৈশাখী উৎসব।

দেশীয় সাংস্কৃতিক সংসদের এই আয়োজনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনে সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসাইন, সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক সাইফুল্লাহ মানসুর ও জামায়াতে ইসলামীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

আয়োজকরা জানান, বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন এবং জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হচ্ছে চিরায়ত বাংলা গান, দেশাত্মবোধক গান, জারি-সারি, গম্ভীরা, আবৃত্তি, পুঁথিপাঠ ও নাটিকা।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category