• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় ৭৫টি হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা – IPCSBDPress বাংলাদেশ ব্যাংক যথেষ্ট স্বাধীন, আইন সংশোধন এ সরকারের মেয়াদে বাস্তবসম্মত নয় বাসস এমডির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ডিআরইউ’র বিকাশ-নগদ-রকেটে ১০০০-এর বেশি লেনদেন করা যাবে না, দিনে লেনদেন ১০ বার ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি আর চলবে না: আমির খসরু সাদা নয়, রঙিন ফুলকপিই বেশি স্বাস্থ্যকর নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহীতে যান চলাচলে বিধিনিষেধ আরোপ – IPCSBDPress বাংলাদেশের বিচারের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজ: চীফ প্রসিকিউটর একটি দল বলছে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, মানে পরে শুরু হবে: আসিফ মাহমুদ আগামী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন বিরামপুরে তারেক রহমান – IPCSBDPress

যে কারণে এতদিন ঘোষণা হয়নি রুবাবা দৌলার নাম!

Reporter Name / ১৯৪ Time View
Update : সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন


তার মনোনয়ন চূড়ান্তই ছিল। এনএসসির কোটায় তিনিই হচ্ছেন বিসিবির বোর্ড পরিচালক। এ খবর অনেক পুরোনো; কিন্তু প্রায় একমাস সময় পার হলেও এতদিন বিসিবির পরিচালক পদে যোগ দেননি রুবাবা দৌলা। কেন দেননি? তা নিয়ে অনেক রকম খবরই শোনা গেছে।

রুবাবা দৌলা একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত। তাই বিসিবির পরিচালক পদে যোগদানের জন্য সেই প্রতিষ্ঠানের অনুমতি আগে প্রয়োজন। বলে রাখা ভালো, রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকলের ডিরেক্টরের পদে কর্মরত। এর আগে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ বিপণন কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন।

বর্তমানে যে প্রতিষ্ঠানে তিনি কর্মরত, সেই প্রতিষ্ঠানের সাথে কথাবার্তা বলে নেওয়াও ছিল জরুরি। সে কারণেই জাতীয় ক্রীড়া পরিষদ থেকে রুবাবা দৌলার নাম আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি আকারে আসেনি। অবশেষে আজ এনএসসির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার সকাল থেকেই ক্রিকেট পাড়ায় খবর, জাতীয় ক্রীড়া পরিষদ রুবাবা দৌলার নাম বিসিবি পরিচালক পদে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

কেন একমাস পর রুবাবা দৌলার নাম আনুষ্ঠানিক প্রজ্ঞাপনে আসলো? নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এতকাল রুবাবা তার প্রতিষ্ঠান ওরাকল থেকে আনুষ্ঠানিক অনুমোদন পাননি। গত শুক্রবার তিনি তার বহুজাতিক কোম্পানি থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন।

মাঝে যেহেতু দুদিন অফিস বন্ধ ছিল, তাই আজ আনুষ্ঠানিকভাবে তিনি বিসিবির পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন এবং সম্ভবত আজ সোমবার বিসিবি পরিচালক পর্ষদের সভায়ও উপস্থিত থাকছেন তিনি।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts