• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় ৭৫টি হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা – IPCSBDPress বাংলাদেশ ব্যাংক যথেষ্ট স্বাধীন, আইন সংশোধন এ সরকারের মেয়াদে বাস্তবসম্মত নয় বাসস এমডির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ডিআরইউ’র বিকাশ-নগদ-রকেটে ১০০০-এর বেশি লেনদেন করা যাবে না, দিনে লেনদেন ১০ বার ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি আর চলবে না: আমির খসরু সাদা নয়, রঙিন ফুলকপিই বেশি স্বাস্থ্যকর নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহীতে যান চলাচলে বিধিনিষেধ আরোপ – IPCSBDPress বাংলাদেশের বিচারের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজ: চীফ প্রসিকিউটর একটি দল বলছে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, মানে পরে শুরু হবে: আসিফ মাহমুদ আগামী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন বিরামপুরে তারেক রহমান – IPCSBDPress

যশোরের শার্শায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন


যশোরের শার্শা উপজেলার নাভারণে ক্যান্সার, প্যারালাইসিস, বাত ও দীর্ঘস্থায়ী ব্যথায় আক্রান্ত রোগীদের জন্য এক দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প, স্বাস্থ্য সচেতনতা সভা ও স্বাস্থ্য পরামর্শ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শার্শা উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা ঝিকরগাছা থেকে আগত ৫০০-এরও বেশি বিভিন্ন বয়সী নারী ও পুরুষ অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।

শুক্রবার (৯ জানুয়ারি)  এই আয়োজনটি যৌথভাবে আয়োজন করে  ঢাকার খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা নারী’ এবং ‘ল্যাবজোন ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টর’স চেম্বার’ (নাভারণ–সাতক্ষীরা মেইন রোড, নাভারণ, শার্শা, যশোর)। এতে উপস্থিত ছিলেন— বিশেষজ্ঞ ক্যান্সার ও জেনারেল সার্জন (জেএমসিএস) সহকারী অধ্যাপক (ক্যান্সার সার্জারি) ডা. মো. বনি আমিন, প্রাভা হেলথের আকুপাংচার অ্যান্ড বায়ো এনার্জেটিক মেডিসিন কনসালট্যান্ট ডা. আহমেদ ফারুক এবং জেড এইচ শিকদার উইমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ঢাকার সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান এবং পিপিআরসি চেয়ারম্যান পেইন ও প্যারালাইসিস বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক শিবলী নোমানী।

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার— এই দর্শনকে সামনে রেখে আয়োজিত এই কার্যক্রম সম্পর্কে ‘আমরা নারী’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম. এম. জাহিদুর রহমান (বিপ্লব) বলেন, মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে স্বাস্থ্য সেবা রাষ্ট্রের কাছে নাগরিক হিসাবে একটি বিশেষ অধিকার। আমরা নারী একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন, যা নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গড়ে উঠেছে। আমরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমাদের সহযোগী প্রতিষ্ঠান ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ নারীর অধিকার, নিরাপদ খাদ্য, স্বাস্থ্য ও সচেতনতা বিষয়ে গবেষণাভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে। আমাদের লক্ষ্য দেশের প্রতিটি মানুষকে সচেতনতার দূত হিসেবে গড়ে তোলা এবং এই ধরনের উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। সারা দেশে আমরা নারী বিভিন্ন প্লাটফর্মে আমাদের মৌলিক অধিকারগুলো নিয়ে কাজ করছে, লক্ষ্য হচ্ছে, বিশেষভাবে যশোরের শার্শা উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সচেতন বৃদ্ধির সাথে সাথে মানুষগুলোকে সুনাগরিক হিসাবে গড়ে তোলা। 




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts