• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

মাদকবিরোধী ভলিবল ও কাবাডি প্রতিযোগিতার মাধ্যমে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি

Reporter Name / ১২৪ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন


খেলাধুলার মাধ্যমে মাদকের বিরুদ্ধে জনসচেতনতার উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের আয়োজনে ২৬ জানুয়ারি সোমবার জেলার সদর থানাধীন জিমখানা মাঠে “মাদকবিরোধী ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা ২০২৬” আয়োজন করে। নারায়ণগঞ্জ জেলার সকল উপজেলার ১২ টি স্কুল, কলেজ ও ক্লাব উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সকাল ১০ টায় উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালক মাজহারুল ইসলাম। প্রধান অতিথি মাদকের চাহিদা হ্রাসে খেলাধুলার সুযোগ বৃদ্ধি এবং সকলকে এ বিষয়ে সচেতন হতে অনুরোধ করেন।

দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে খেলায় বিভিন্ন টিম অংশগ্রহণ করে। কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং রানারআপ হয় জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয়। ভলিবল খেলায় চ্যাম্পিয়ন চৌধুরী গাঁও উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয় সরকারী হাজি ইব্রাহিম আলমচাঁন উচ্চ বিদ্যালয় ও কলেজ।

দিনব্যাপী আয়োজনে বিকাল সাড়ে চারটায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ জেলার ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী, সদর থানার অফিসার ইনচার্জ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এনটিভি প্রতিনিধি, ১২ টি স্কুল, কলেজ ও ক্লাবের প্রতিযোগি ও শিক্ষকবৃন্দ-কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সকল কর্মকর্তাবৃন্দ, উপস্থিত দর্শকবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্স আপ দলকে কাপ ও মেডেল প্রদান করে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও, নেশামুক্ত সমাজ তৈরীতে খেলাধুলা, শরীরচর্চার প্রয়োজনীয়তা ও ভালো সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts