• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মসজিদের মিম্বর থেকে সংসদে মুফতি আবুল হাসান

Reporter Name / ১৭৪ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

[ad_1]

মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদের সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন তিনি। ৫৯ বছর বয়সী এই এমপির পেশা ইমাম ও খতিব। পাশাপাশি শিক্ষকও। এলাকায় ইসলামী বক্তা হিসেবে বেশ সুনাম রয়েছে। প্রতিদিনের মতো আজও তিনি ইমামের দায়িত্ব পালন করেছেন ওই মসজিদে। তিনি হলেন মুফতি মোহাম্মদ আবুল হাসান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের আবুল হাসানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো.সারওয়ার আলম। নির্বাচনে মোহাম্মদ আবুল হাসান দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। আসনটিতে আবুল হাসান ৯ হাজার ৫৮১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

জানা যায়, মোহাম্মদ আবুল হাসান জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের মাঝরগ্রামের মোহাম্মদ আব্দুল লতিফ ও মোছাম্মাৎ আছারুন বিবি দম্পতির ছেলে। তাঁর জন্ম ১৯৬৬ সালের ১৫ অক্টোবর। মোহাম্মদ আবুল হাসান সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। ১৯৯৩ সালে তিনি শিক্ষকতায় যোগ দেন। বর্তমানে তিনি জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদরাসায় শিক্ষকতা করছেন। ২০০০ সালের জুন মাস থেকে এখন পর্যন্ত জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন তিনি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts