• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

মনোহরদী পিএফজি এবং ওয়াইপিএজি’র উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত

Reporter Name / ১৪৬ Time View
Update : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

[ad_1]

তানভীর আহমেদ : দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহায়তায় “এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২১ সেপ্টেম্বর ২০২৫ রবিবার মনোহরদী পিস ফ্যাসিলিটেটর গ্রুপ এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এর উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপযাপনে উপজেলা চত্বরে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মনির হোসন। এরপর এক শান্তি পদযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পদযাত্রা থেকে লিফলেট বিতরণ করা হয়। পদযাত্রা শেষে পিস কোঅর্ডিনেটর কাজী আনোয়ার কামাল এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পিস অ্যাম্বাসেডর সাইদুর রহমান তসলিম। সভায় অন্যান্যদের মধ্যে মনোহরদী পিএফজি ও ওয়াইপিএজির সদস্য ও স্হানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ এবং শান্তিপ্রিয়। এদেশে প্রতিটি ধর্মের মানুষ চিরায়তকাল থেকে পাশাপাশি বসবাস করে আসছে। প্রতিটি ধর্মের মর্মবাণী হলো, শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য। তথাপি কিছুসংখ্যক স্বার্থান্বেষী মানুষ পরস্পরের মধ্যে বিভেদ তৈরি করে ফায়দা লুটতে চায়। একটি শান্তিময় সমাজ গঠনে সকলকে সজাগ থাকতে হবে। একটি অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি; একটি বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে আমরা জুলাই অভ্যুত্থান সংঘটিত করেছি। আমরা অনেক রক্ত দিয়েছি, ত্যাগ স্বীকার করেছি; শুধু শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে। সেসকল অর্জনকে ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category