• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মনোহরদী থানা পুলিশের সহযোগিতায় বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Reporter Name / ২০৭ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

মনোহরদী থানা পুলিশের সহযোগিতায় বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদী থানার একটি পুরাতন সিআর মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে মনোহরদী থানা পুলিশ।
১৩/০৪/২০২৬ খ্রি. রোজ সোমবার গতরাত  আনুমানিক ২:১০ মিনিটে এসআই নিঃ আল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মিনহাজ আব্দুল্লাহ ভুইয়া তানিমকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নারান্দি এলাকার বাসিন্দা এবং ইসমাইল হোসেন ভুইয়ার পুত্র। তার বিরুদ্ধে সিআর মামলা নং ৯২৫/২৩ (মো: নং ২৬১/২৪), যৌতুক নিরোধ আইন ৩ ধারায় আদালত কর্তৃক ১ (এক) বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে মনোহরদী থানায় এনে হাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মনোহরদী থানা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category