• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ

মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ৩২৩ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।

মনোহরদী থানায় কর্মরত পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ মাহতাবুর রহমান-এর পুলিশ পরিদর্শক (অপারেশন্স অ্যান্ড কমিউনিটি পুলিশিং), মাধবদী থানা পদে বদলি/পদায়ন উপলক্ষে ২৬ জুলাই রবিবার মনোহরদী থানা পুলিশের উদ্যোগে এক আন্তরিক ও হৃদয়স্পর্শী বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মনোহরদী থানা পুলিশের পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা তাঁর সঙ্গে কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তাঁর কর্মনিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তারা তাঁর নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধ জীবন কামনা করেন।

পরিশেষে, মনোহরদী থানা পরিবারের পক্ষ থেকে জনাব মোঃ মাহতাবুর রহমানের উত্তরোত্তর সাফল্য, উজ্জ্বল ভবিষ্যৎ এবং পেশাগত জীবনের ধারাবাহিক অগ্রগতি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category