• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মনোহরদীর হাতিরদিয়ায় ভাতের হোটেলের আড়ালে গাঁজা বিক্রি, মালিক গ্রেপ্তার

Reporter Name / ২৫৫ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

মনোহরদীর হাতিরদিয়ায় ভাতের হোটেলের আড়ালে গাঁজা বিক্রি, মালিক গ্রেপ্তার
মে হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ভাতের হোটেলের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগে মোবারক হোসেন ভান্ডারী (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মনোহরদী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ একটি অভিযান পরিচালনা করে। অভিযানে হাতিরদিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘ভান্ডারী হোটেল’-এর মালিক মোবারক হোসেন ভান্ডারীকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মোবারক হোসেন ভান্ডারী দীর্ঘদিন ধরে তার পরিচালিত ভাতের হোটেলের আড়ালে আগতদের কাছে মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিলেন। বিষয়টি নজরে আসার পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
আটক মোবারক হোসেন ভান্ডারী (৫৭) পিতা- মৃত আব্দুল আজিজ, মাতা- মৃত আক্তান নেছা, গ্রাম- রসুলপুর, একদুয়ারিয়া ইউনিয়ন, উপজেলা- মনোহরদী, জেলা- নরসিংদী।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বৃহস্পতিবার (১২ মার্চ) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম বলেন, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় কঠোর অবস্থানে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category