• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মনোহরদীর বীর আহম্মদপুরে ধানের শীষের পক্ষে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name / ২২০ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

মনোহরদীর বীর আহম্মদপুরে ধানের শীষের পক্ষে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বীর আহম্মদপুর গ্রামের নামা পাড়ায় বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
উক্ত উঠান বৈঠকে আহম্মদ হোসেন মাস্টারের সভাপতিত্বে এবং রুহুল আমিন সৈকতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবুল ফজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদী ব্রিকস ফিল্ডের স্বত্বাধিকারী জনাব মাঈন উদ্দিন বাবুল, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য ডা. এম এইচ কবির ও মাহমুদুর রহমান তপন।
এছাড়াও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব ফুরকান মিয়া, সাধারণ সম্পাদক জনাব সফিকুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি জনাব বেলায়েত হোসেন খোকা, ইউপি সদস্য রাকিবুল ইসলাম রাকিব, সাবেক ছাত্রদল সভাপতি আশরাফুল আলম, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আহসান হাবীব, যুবদল নেতা রাসেল, জাকির, এমদাদুল হক ইদ্রিসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ধানের শীষ প্রতীক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মনোহরদী–বেলাবো আসনের বিএনপির মনোনীত প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts