• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

মনোহরদীর খিদিরপুরে ৩১ দফা প্রচারে পৃথক পৃথক পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৪৩৩ Time View
Update : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Oplus_131072

মনোহরদীর খিদিরপুরে ৩১ দফা প্রচারে পৃথক পৃথক পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত।

মো. হিমেল মিয়া, মনোহরদী (নরসিংদী) | ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৃথক পৃথক সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

প্রথম দফার গণসংযোগ ও সভা অনুষ্ঠিত হয় খিদিরপুর ইউনিয়নের পীরপুর কিন্ডারগার্টেন প্রাঙ্গণে। ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ সভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জনগণের মাঝে ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এরপর দ্বিতীয় পর্যায়ে নারী জনগোষ্ঠীর অংশগ্রহণে পৃথকভাবে একটি উঠোন বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় নারীদের ব্যাপক উপস্থিতিতে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।

তিনি বলেন, “তারেক রহমানের ৩১ দফা রূপরেখা শুধু রাজনৈতিক দল নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের স্বার্থে প্রণীত। নারীরা ঘরে বসেই এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন। পরিবর্তনের সূচনা নারী সমাজ থেকেই শুরু হতে হবে।”

নারী সমাবেশে উপস্থিত অনেকেই সরাসরি মতামত ব্যক্ত করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, এই রূপরেখা বাস্তবায়নই দেশের শান্তি, সুবিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ।

পরে নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করে জনগণের মাঝে ৩১ দফা সংবলিত প্রচারপত্র বিতরণ করেন। আয়োজকরা জানান, তারা পর্যায়ক্রমে খিদিরপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এমন সভা ও প্রচার কার্যক্রম চালিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category