• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার

Reporter Name / ১৯৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক, মনোহরদী: নরসিংদীর মনোহরদী উপজেলার মধ্য চালাকচর গ্রামের ২ নং  ওয়ার্ডের কলাবাজার সংলগ্ন এলাকায় দীর্ঘ প্রায় ২০ বছর ধরে চলমান জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কয়েকটি পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে বলে তারা জানিয়েছেন। বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাতে হচ্ছে বলে তারা দাবি করেন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হিসেবে রাজু মিয়া (৫৫), পিতা: মৃত আব্দুল কাদির; রমজান আলী, পিতা: মৃত বসির উদ্দীন; ইসমাইল (৩৫), পিতা: রমজান আলী; এবং ইজ্জত আলী (৩০), পিতা: রমজান আলী নিজেদের নাম উল্লেখ করেছেন।

তাদের ভাষ্য, একই গ্রামের ধনু মিয়া (৬০), পিতা: আব্দুর রহমান; নুরুল ইসলাম (৩৫), দ্বীন ইসলাম (৩৫), আল ইসলাম (২৫), আমিনুল ইসলাম (২০), কাকলী (৩৮) ও ডলি (৪০) এবং তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তাদের ওপর চাপ সৃষ্টি করছেন।

ক্ষতিগ্রস্তদের দাবি, বিরোধকে কেন্দ্র করে তাদের ঘরবাড়ি ও টয়লেট ভাঙচুর, ফলজ ও বনজ গাছপালা কেটে ফেলা, বসতবাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া এবং দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। এতে নারী, শিশু ও বয়স্কসহ পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। অনেক সময় ঘর থেকে বের হওয়াও কঠিন হয়ে পড়ছে বলে তারা জানান।

তারা আরও বলেন, প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে তারা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন। যে কোনো সময় আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে তাদের আশঙ্কা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ ও মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সেই উদ্যোগে স্থায়ী সমাধান হয়নি বলে জানা যায়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত, তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বিরোধের স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category