• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

মনোহরদীতে স্কুলছাত্রী অপহরণ, দুই দিনেও উদ্ধার হয়নি—পরিবারে চরম উৎকণ্ঠা – IPCSBDPress

Reporter Name / ১৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ১২:৫৩ অপরাহ্ণ | মার্চ ২৯, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলায় এক স্কুলছাত্রী অপহরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনার দুই দিন পার হলেও ভুক্তভোগীকে উদ্ধার করা সম্ভব হয়নি, ফলে পরিবারে বিরাজ করছে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা।স্থানীয়দের মধ্যেও এ ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামের বাসিন্দা সেলিমের মেয়ে মোসাম্মৎ রিমা (১৫) স্থানীয় খিদিরপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।দীর্ঘদিন ধরে একই এলাকার বখাটে ও মাদকাসক্ত জীবন (২০) তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল।পরিবারের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও অভিযুক্ত তার আচরণ থেকে সরে আসেনি এবং বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।

অভিযোগে আরও বলা হয়, গত ২৬ মার্চ ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রিমা বাড়ির আঙিনায় অবস্থান করছিল।এ সময় জীবন অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন সহযোগীকে সঙ্গে নিয়ে তার মুখ চেপে ধরে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়।ঘটনার পরপরই পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পায়নি।

পরে স্থানীয় সূত্রে জানা যায়, জীবন ও তার সহযোগীরাই তাকে অপহরণ করেছে।একই দিন রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা অভিযুক্তের বাড়িতে গিয়ে মেয়েটির খোঁজ চাইলে তারা বিষয়টি অস্বীকার করে এবং উল্টো হুমকি দিয়ে সেখান থেকে বের করে দেয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগীকে দ্রুত উদ্ধারের লক্ষ্যে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category