• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

Reporter Name / ১৭৪ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

🌳 মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সাগরদী বাইপাস রোডে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজ মুন্সি, খিদিরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মো. মামুন পারভেজ, মমিনুল ইসলাম সানি, আদনান রিফাত, বুলবুল আহমেদ রোকন, দিদারুল ইসলাম, শাকিবসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানো অত্যন্ত জরুরি। একটি গাছ শুধু পরিবেশকে শীতলই রাখে না, এটি মানুষ ও প্রাণীকুলের জন্য অক্সিজেন, ফল, ঔষধসহ নানা উপকার বয়ে আনে।

তারা আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্ব দিতে হবে।

খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভবিষ্যতেও পরিবেশ ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts