• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
তিন সরকারের শপথ পড়িয়ে ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইউনূসের আমন্ত্রণে তিন দিনের সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট – IPCSBDPress ইমরান খানের সমর্থনে পাকিস্তান সরকারকে স্টিভ ওয়াহ-গাভাস্কার-চ্যাপেলদের চিঠি রাজশাহী মহানগরীতে আরএমপির অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯ জন – IPCSBDPress আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ ভোটের কালির কারণে অজু নিয়ে দুশ্চিন্তায় বর্ষা দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন – IPCSBDPress নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ১৮ মাস পর আ.লীগের ঝটিকা মিছিল পাল্টা প্রতিক্রিয়ায় কার্যালয়ে আগুন – IPCSBDPress স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল

মনোহরদীতে শতাধিক রোগীর সেবা দিলেন ডা. এম এইচ কবির।

Reporter Name / ২৪৮ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

মনোহরদীতে শতাধিক রোগীর সেবা দিলেন ডা. এম এইচ কবির।

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের সাগরদী বাজারে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিনব্যাপী সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন বীর আহম্মদপুর গ্রামের কৃতি সন্তান ও স্বনামধন্য হোমিও চিকিৎসক ডা. এম এইচ কবির। স্বাস্থ্যপরামর্শ ও চিকিৎসা নিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার শতাধিক মানুষ ভিড় করেন তাঁর অস্থায়ী চিকিৎসা ক্যাম্পে।

দিনব্যাপী এই চিকিৎসা কার্যক্রমে সাধারণ সর্দি–কাশি, জ্বর, রক্তচাপ, হাঁপানি, ত্বকজনিত সমস্যা, ব্যথাজনিত বিভিন্ন অসুস্থতা এবং দীর্ঘদিনের জটিল রোগের বিষয়ে প্রাথমিক পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বিষয়ে আলোচনা ও প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষাও পরিচালনা করেন তিনি।

শহরে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিলেও গ্রামের মানুষের প্রতি তাঁর টান ও দায়িত্ববোধ থেকেই নিয়মিতই তিনি গ্রামে এসে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করেন বলে জানান ডা. এম এইচ কবির। তিনি বলেন,
“চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। অনেক গ্রামীণ মানুষ বিভিন্ন সীমাবদ্ধতার কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাই আমি চাই তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে।”

তিনি আরও বলেন,
“চিকিৎসা আমার কাছে শুধু পেশা নয়—এটি সেবা। গ্রামের শিশু, মায়েরা, বৃদ্ধরা যেন সুস্থ থাকে—এই ভাবনাই আমাকে এগিয়ে যেতে প্রেরণা দেয়।”

চিকিৎসা নিতে আসা অনেক রোগী জানান, ডা. এম এইচ কবির অত্যন্ত আন্তরিক ও ধৈর্যশীলভাবে সকলের কথা শুনে পরামর্শ দিয়েছেন। স্থানীয় কৃষক ও শ্রমজীবী মানুষের মতে, শহরে না গিয়েই একজন অভিজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়ায় তাদের সময়, ভাড়া ও ভোগান্তি কমেছে।

ডা. এম এইচ কবিরের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। তারা বলেন—গ্রামের মানুষের জন্য তাঁর এই কাজ নিঃসন্দেহে অন্যদের জন্য একটি অনুপ্রেরণার উদাহরণ।

গ্রামবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও এমন উদ্যোগ নিয়মিত থাকবে এবং অসহায় মানুষের জন্য চিকিৎসাসেবার এই দরজা সবসময় খোলা থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts