• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মনোহরদীতে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদাবাজির অভিযোগে শাকিলের বিচার দাবিতে বিক্ষোভ

Reporter Name / ১২৪ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

[ad_1]

নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীর মনোহরদীতে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে কাজী শরিফুল ইসলাম শাকিল নামে এক ব্যক্তির বিচার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ নভেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান তারা, মজিবুর রহমান মাস্টার, সাবেক ডেপুটি কমান্ডার কফিল উদ্দিন, মো. মতিউল ইসলাম ভূঁইয়া, সাফি উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, প্রতারক কাজী শরিফুল ইসলাম শাকিল দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, তাদের সম্মান ক্ষুণ্ন করার অধিকার কারও নেই।

তারা আরও বলেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি শাকিল চাঁদাবাজি ও প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে হয়রানি করছে। বক্তারা দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্ত কাজী শরিফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts