• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

মনোহরদীতে বিএনপির উঠান বৈঠক, শেষ দিনের প্রচারণায় সংগঠন জোরদারের আহ্বান – IPCSBDPress

Reporter Name / ২০৮ Time View
Update : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ১২:২৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১০, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী–বেলাবো আসনের ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল।স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এ বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় অবস্থান ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন এবং খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল।

আরও উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য ডা. এম এইচ কবির, সাগরদী ব্রিকস ফিল্ডের স্বত্বাধিকারী মাইনুদ্দিন বাবুল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক ও যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ।এছাড়া সহ-সভাপতি আকরাম হোসেন বকুল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফুরকান মিয়া ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

নেতারা তৃণমূল পর্যায়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।উঠান বৈঠকটি সঞ্চালনা করেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান তপন।আলোচনায় নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণার অভিজ্ঞতা তুলে ধরে শেষ দিনের প্রচারণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category