• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ

Reporter Name / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে ২ হাজার তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বাংলাদেশ স্কাউটস মনোহরদী উপজেলা শাখার উদ্যোগে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের গোখলা থেকে হাতিরদিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের দুই পাশে এ কর্মসূচি পালন করা হয়।

‘তালবীজ রোপণ করি, বজ্রপাত নিরোধ করি’ এবং ‘সবুজ বনায়নে ভবিষ্যতের নিরাপদ বাংলাদেশ গড়ি’—এ দুটি স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানসহ উপজেলার বিভিন্ন স্তরের স্কাউটাররা অংশ নেন।

কর্মসূচিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মনজিল এ মিল্লাত, বদরুল ইসলাম মোল্লা বাবুল, সাবেক ভিপি ও বিএনপি নেতা গোলাম মোস্তফাসহ স্কাউটসের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সাম্প্রতিক সময়ে বজ্রপাতে প্রাণহানির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তালগাছ উচ্চতায় বড় হওয়ায় বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায়ও সহায়ক।

তিনি বলেন, বজ্রপাত থেকে মানুষের সুরক্ষা, পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

কর্মসূচিতে স্থানীয় স্কাউটসের তরুণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সড়কের দুই পাশে তালবীজ রোপণের মাধ্যমে তারা পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category