• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

মনোহরদীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

Reporter Name / ২৬৪ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Oplus_131072

মনোহরদীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
নিজস্ব প্রতিবেদক, মনোহরদী: নরসিংদীর মনোহরদীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপর এক আসামি পালিয়ে গেলে তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ আল ফারুকের সার্বিক দিকনির্দেশনা, সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) জনাব মোঃ রায়হান সরকারের তত্ত্বাবধান এবং মনোহরদী থানার অফিসার ইনচার্জ জনাব জাহাঙ্গীর বাদশার নির্দেশনায় মনোহরদী থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে মনোহরদী থানাধীন বড়চাপা ইউনিয়নের উরুলিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মনোহরদী থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) মোহাম্মদ শহীদুজ্জামানের নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে মোঃ সিয়াম (১৯) নামের এক যুবককে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অপর আসামি বিজয় মিয়া (২২) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মনোহরদী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মনোহরদী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category