• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

মনোহরদীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: দেশীয় মদসহ আটক ২

Reporter Name / ২৩১ Time View
Update : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

মো হিমেল মিয়া

মনোহরদী নরসিংদী

মনোহরদীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: দেশীয় মদসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে দেশীয় তৈরি বাংলা মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ ২০২৬) দুপুর ১টার দিকে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ শাহিনুর সঙ্গীয় ফোর্সসহ চালাকচর বেপারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সাত্তারের বাড়ি থেকে প্লাস্টিকের পানির বোতলে সংরক্ষিত প্রায় ২ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মাদক সেবক ও মদ ব্যবসায়ী হিসেবে পরিচিত মোঃ জাকির হোসেন (৪০), পিতা মৃত ইদ্রিস আলী (প্রকাশ ইদু মিয়া), মাতা মৃত খুদেজা বেগম, গ্রাম চালাকচর বেপারীপাড়া এবং আমির রতন (৫০), মাতা তাজমহল, গ্রাম চেংগাইন—উভয়কে আটক করা হয়।
পরবর্তীতে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) কে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পুলিশ জানিয়েছে, মনোহরদী উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category