• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুইজন আটক – IPCSBDPress

Reporter Name / ২৯৪ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ২:২৩ অপরাহ্ণ | জানুয়ারি ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।খিদিরপুর বাজার সংলগ্ন এলাকায় গভীর রাতে এই অভিযান পরিচালনা করে মনোহরদী থানা পুলিশ।উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ১১ জানুয়ারি রাত ১০টা থেকে ১২ জানুয়ারি ভোর ৬টার মধ্যে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলামের সার্বিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

এসআই মো. মনির হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই মো. আবুল হোসেন, এটিএসআই সাদ্দাম হোসেন, এটিএসআই লিয়াকতসহ সঙ্গীয় ফোর্স।গোপন সংবাদের ভিত্তিতে খিদিরপুর বাজারে সাহেনশাহ নামের এক ব্যক্তির ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন আ. কুদ্দুস (৪৩), পিতা লাল মিয়া এবং নয়ন (৩৫), পিতা মৃত শামসুদ্দিন।

উভয়ের বাড়ি খিদিরপুর ইউনিয়নের কালিরচর গ্রামে।তাদের কাছ থেকে উদ্ধার করা ১২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।এ ঘটনায় মনোহরদী থানায় মামলা নম্বর ০৬, তারিখ ১২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে ২০০৯ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এবং মাদক উদ্ধারে বিশেষ অভিযান চলমান থাকবে।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল ; নরসিংদী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts