• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ১০ মাসের কারাদণ্ড মাদক-জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স অফিসার ইনচার্জ কায়সার আহমেদ মনোহরদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে নবাগত ইউএনও মাহামুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত।

মনোহরদীতে খিদিরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সজিব মিয়া।

Reporter Name / ২৩৮ Time View
Update : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

 

নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম পর্যালোচনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. সজিব মিয়া।

অদ্য ১০/৯/২০২৫ ইং, তিনি নতুন প্রশাসকের দায়িত্ব বুঝে নেন। এ সময় খিদিরপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। পরে তিনি ইউপি সদস্য, সচিব, গ্রাম পুলিশসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা তাদের এলাকার সমস্যা তুলে ধরেন। এসিল্যান্ড মহোদয় মনোযোগ সহকারে সমস্যাগুলো শুনেন এবং সমাধানের প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি স্থানীয়দের সঠিক সেবা নিশ্চিত করতে মেম্বারদের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts