• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

মনোহরদীতে কৃষি জমির মাটি কাটার দায়ে ৫ জনের কারাদণ্ড।

Reporter Name / ২৭০ Time View
Update : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

মনোহরদীতে কৃষি জমির মাটি কাটার দায়ে ৫ জনের কারাদণ্ড।

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

​নরসিংদীর মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ৫ ব্যক্তিকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার কাচিকাটা ইউনিয়নে অভিযান পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মুহাইমিন আল জিহান। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া এবং থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

​জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে কৃষি জমি থেকে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে রাতেই ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) অভিযানে নামেন। রাত ৯টার দিকে কাচিকাটা এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে পরিবহন ও বিক্রির ঘটনা হাতেনাতে ধরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোষীদের শাস্তি প্রদান করা হয়। একই সাথে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রলি জব্দ করা হয়।

​মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান জানান, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category