• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মনোহরদীতে ওসি জব্বারকে সন্মাননা ক্রেস্ট প্রদান।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৬৮৫ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

মো হিমেল মিয়া

মনোহরদী উপজেলা প্রতিনিধি।

নরসিংদী জেলার মনোহরদী থানায় আজ দুপুর ২ টায় ইসলামী যুব আন্দোলন কমিটির পক্ষ থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বারকে একটি সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কমিটির বিভিন্ন নেতা এবং সদস্যরা, পুলিশ বাহিনীর কর্মকর্তারা, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন কমিটির সম্মানিত সভাপতি মোঃ শাহ্ জালাল, সহ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ পাইক, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, দপ্তর সম্পাদক মাওলানা ইকবাল হোসেন, অর্থ সম্পাদক আবু তৈয়ব, প্রচার সম্পাদক ইয়াসিন মোল্লা, প্রকাশনা সম্পাদক আলম মিয়া সহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।এছাড়াও মনোহরদী থানার পুলিশ ফোর্সের সদস্যগণ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইসলামী যুব আন্দোলন কমিটির পক্ষ থেকে ওসি আব্দুল জব্বারকে সন্মাননা স্মারক প্রদান করা হয়, যা তাঁর আন্তরিকতা, সততা এবং জনগণের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ।

এ সময়, ইসলামী যুব আন্দোলন কমিটির নেতারা এ ধরনের সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে পুলিশের সাহসিকতা ও দায়িত্বশীলতা তুলে ধরার পাশাপাশি, আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ বাহিনীর অবদানের প্রশংসা করেন।

ওসি আব্দুল জব্বার এই সম্মাননা স্মারক পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশ বাহিনীর পক্ষ থেকে জনগণের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts