• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বেলাবোতে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় ৭৫টি হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা – IPCSBDPress বাংলাদেশ ব্যাংক যথেষ্ট স্বাধীন, আইন সংশোধন এ সরকারের মেয়াদে বাস্তবসম্মত নয় বাসস এমডির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ডিআরইউ’র বিকাশ-নগদ-রকেটে ১০০০-এর বেশি লেনদেন করা যাবে না, দিনে লেনদেন ১০ বার ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি আর চলবে না: আমির খসরু সাদা নয়, রঙিন ফুলকপিই বেশি স্বাস্থ্যকর নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহীতে যান চলাচলে বিধিনিষেধ আরোপ – IPCSBDPress বাংলাদেশের বিচারের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজ: চীফ প্রসিকিউটর একটি দল বলছে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, মানে পরে শুরু হবে: আসিফ মাহমুদ

মনোহরদীতে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ – IPCSBDPress

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন


আপডেটঃ ১২:৩৯ অপরাহ্ণ | নভেম্বর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- ‘দেশীয় জাত–আধুনিক প্রযুক্তি’ ‘প্রাণিসম্পদে হবে উন্নতি’ স্লোগানকে সামনে রেখে মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১০টায় মনোহরদী সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মচারী, খামারি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।কলেজ মাঠ থেকে শুরু হওয়া র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মূল মঞ্চে ফিরে আসে।র‌্যালিকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শামীম আহমেদ এবং প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. এ মুহাইমিন আল জিহান।

এছাড়া উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ দুলাল আকন্দ, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. ম শহীদুল্লাহ ভূঁইয়া, কৃষি কর্মকর্তা রুনা আক্তার, উপজেলা তথ্য কর্মকর্তা মাধবী সাহা, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোরশেদুল আলম এবং উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা গোলাপ মিয়া।বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে যোগ দেন।

বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাসে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দেশীয় জাতের উন্নয়নের মাধ্যমে এ খাত আরও সমৃদ্ধ করতে হবে বলেও তারা মত দেন।প্রদর্শনীতে উপজেলার ১২টি ইউনিয়নের খামারিরা গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি ও ঘোড়াসহ বিভিন্ন পশু-পাখি প্রদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সব স্টল ঘুরে দেখে খামারিদের উৎসাহ প্রদান করেন।দিনব্যাপী অনুষ্ঠান শেষে সেরা খামারিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।প্রদর্শনী ও র‌্যালি মিলিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মনোহরদী জুড়ে উৎসবমুখর আবহ তৈরি করে।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts