• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

মনোহরদীতে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

Reporter Name / ১৮৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

মনোহরদীতে ইয়াবাসহ দুইজন গ্রেফতার
মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে মনোহরদী থানা  পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে মনোহরদী থানাধীন বড়চাপা মধ্যপাড়া এলাকায় রেনুর বাড়ির সামনে পাকা সড়কের উপর এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—নাজমুল হক (২৮), পিতা মৃত নুরুল হক, গ্রাম বড়চাপা নামাপাড়া; কাওসার মিয়া (২৯), পিতা মৃত আবু বক্কর সিদ্দিক, গ্রাম বড়চাপা মধ্যপাড়া; এবং শাওন (২৩), পিতা জামাল উদ্দিন, গ্রাম পাইকান পূর্বপাড়া।
তাদের দেহ তল্লাশি ও হেফাজত থেকে মোট ১৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা এসব মাদক বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের কাছে মজুদ রেখেছিল এবং দীর্ঘদিন ধরে এ অবৈধ কার্যক্রমে জড়িত ছিল।
অভিযানটি পরিচালিত হয়  মনোহরদী থানার এসআই শাহিনুর ইসলামের সার্বিক দিকনির্দেশনায়। এ সময় এসআই মোহাম্মদ আল ইসলাম সঙ্গীয় ফোর্স—মোঃ মিজানুর রহমান ও মাহবুব আলমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত অভিযান পরিচালনা করেন এবং সন্দেহভাজনদের আটক করতে সক্ষম হন।
পুলিশ আরও জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের ২৩ এপ্রিল আদালতে প্রেরণ করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের মধ্যে এ অভিযানে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিস্তারের অভিযোগ থাকায় এমন অভিযানে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
মনোহরদী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category